উত্তোলনউত্তোলন

নীতিমালা

ভর্তি নীতিমালা

যোগ্যতা

Class 3 থেকে Class 10, SSC, Dakhil, Alim, HSC ও University Admission — এই স্তরের শিক্ষার্থীরা উত্তোলনে ভর্তি হতে পারবেন। প্রতিটি প্রোগ্রামের নির্দিষ্ট বিবরণ প্রোগ্রাম পেজে পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য কমপক্ষে আংশিক ভর্তি ফি তখনই পরিশোধ করতে হয়; বাকি ফি পরে যেকোনো সময় পরিশোধযোগ্য।

আসন ও নিশ্চিতকরণ

প্রতিটি ব্যাচে আসনসংখ্যা সীমিত। আবেদন জমা হলেই ভর্তি স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত হয় না — প্রতিষ্ঠান তথ্য ও আসন সাপেক্ষে যাচাই করে চূড়ান্ত করে। আসন পূর্ণ হয়ে গেলে ওয়েটিং লিস্টে রাখা হতে পারে।

তথ্য সংশোধন

আবেদন জমা দেওয়ার পর আবেদনকারী নিজে থেকে তথ্য সংশোধন করতে পারবেন না। কোনো ভুল থাকলে অফিসে যোগাযোগ করলে Admin যাচাই করে সংশোধন করে দেবেন।

ফি সংক্রান্ত

ভর্তি ফি ও মাসিক বেতন সংক্রান্ত বিস্তারিত রিফান্ড পলিসি পেজে দেখুন।